ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, তাকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশি অলরাউন্ডার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার আগেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরেই যেমন চোটের কারণে শান্ত সফরে না গেলে তিনিই অধিনায়কের ভূমিকা পালন করেন। শ্রীলঙ্কায় মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডের বাইরেও তিনটি টি-টোয়েন্টি ও ‍দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতেই আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। মিরাজ ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণে তিন নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক লিটনের বিপরীতে টেস্টের নেতা শান্ত।

লঙ্কান সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে সিরিজটি নিয়ে কথাও বলেছেন ক্রিকেটের আদি সংস্করণের অধিনায়ক। তার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরের চিন্তা যদি এখনই করি, তাহলে আমার মনে হয় বোকামি হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
২১৮ বার পড়া হয়েছে