ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

বাংলা ব্লকেড: সায়েন্সল্যাব থেকে শাহবাগ অচল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর সায়েন্সল্যাব মোড় স্থবির হয়ে গেছে।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এ মোড়ে অবরোধ শুরু করেন।

এর ফলে সায়েন্সল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল পুরো বন্ধ হয়ে গেছে।

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠকে আলোচনায় কোটাবিরোধী আন্দোলন

তবে এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ সব গ্রেডে কোটা যৌক্তিক পরিমাণে সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে