ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্রের সাথে যারা জরিত তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, বই বিতরণ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা বই বিতরণে নানাভাবে বাধা দিয়েছে। যারা এসব করেছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ সময় নতুন বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ৪৪১টি বই মাত্র আড়াই মাসে আমরা পরিমার্জন করেছি। এর মধ্যে ৬ কোটি বই দেশের বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছে গেছে। আরও ৪ কোটি বই বিভিন্ন স্থানে যেতে ট্রাকে ওঠার অপেক্ষায় আছে।

এনটিসিবি চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিক ও দশম শ্রেণির সব বই আগামী ৫ জানুয়ারি, মাধ্যমিকের আটটি বই ১০ জানুয়ারি এবং সব বই ২০ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর চেষ্টা করব।

এ বছর প্রায় ৪১ কোটি নতুন বই বিতরণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে