ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের

মাধবপুর কালভার্টে গেট দিয়ে পথ আটকে দেওয়ার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরের লোহার গেট দিয়ে সরকারি রাস্তার কালভার্ট দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়ার রিনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তায় কালভার্ট দখল করে এমন প্রতিবন্ধকতা তৈরির প্রতিবাদ ও লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর পক্ষে শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও পাননি কোনো সমাধান।

জানা যায়, উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়ার সরকারি রাস্তাটি দিয়ে ওই গ্রামের মানুষের চলাচল। সরকারিভাবে একটি ব্রিজও নির্মাণ হয়েছে সেখানে। রিনা বেগম স্বত্ব মামলার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করে রেখেছেন। কয়েক মাস ধরে ব্রিজটিতে লোহার গেট তৈরি আটকে দিয়েছেন। এতে গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল বলেন, কীভাবে সরকারি রাস্তায় ব্রিজের মধ্যে বেড়া দিতে পারে তা আমাদের বোধগম্য নয়। দেশের সব আইন যেন তার হাতেই। এ নিয়ে একাধিক অভিযোগ দিয়েছি। আমরা এর দ্রুত সমাধান চাই।

আন্দিউরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আফজাল চৌধুরী বলেন, রিনা বেগম কারো কথা শোনেন না। তিনি বেআইনিভাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমরাও চাই এর বিচার হোক।

জানতে চাইলে রিনা বেগম বলেন, জায়গাটি আমাদের পূর্বপুরুষের। ভুলক্রমে এটি সরকারি রাস্তা রেকর্ড হয়েছে। আমি আদালতে স্বত্ব মামলা দায়ের করেছি। এ ছাড়া ব্রিজ নির্মাণেও আমি টাকা ব্যয় করেছি।

মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে অনেক আগ থেকেই বিরোধ চলে আসছিল। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
২০২ বার পড়া হয়েছে