ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা

ডেস্ক রিপোর্ট

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সিআইডি পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। এর চারদিকে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতা-কর্মী বা কর্মচারীরা কেউ আসেননি।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার এবং কার্যালয় থেকে ছাত্রদলের সাতজন নেতাকে আটক করার কথা জানান তারা।

এর কিছুক্ষণ পর রিজভী বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক, লাঠিসোঁটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে