ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

বিশ্ববিদ্যালয় ফটকের তালা ভেঙে ক্যাম্পাস দখল করল শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকের(গেইটের) তালা ভেঙে ক্যাম্পাসের দখল নিয়েছে।

শনিবার(৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানালে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান- রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়ে। এরপর তারা উপাচার্যের(ভিসি) বাসভবনে গিয়ে একই দাবিতে তাকে স্মারকলিপি প্রদান করে।

এসময় তারা আগামিকাল রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপাচার্য(ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন জানান, তিনি চাইলেই তো আর হল খুলে দিতে পারেন না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। এদিন সন্ধ্যা ছয়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
২৩৫ বার পড়া হয়েছে