ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি আন্দোলনে হবিগঞ্জের ছাত্রসমাজ

স্টাফ রিপোর্টার

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ শহরে ‘ছাত্রসমাজের’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

গতকাল পৌর টাউন হলের সামনে এ মানববন্ধনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এতে বক্তারা বলেন, “অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে জনপ্রিয় ব্যক্তি ব্যরিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত হুমকিদাতাকে আইনের আওতায় আনা যায়নি। এ অবস্থায় ব্যরিস্টার সুমনকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া প্রয়োজন।”

তাঁরা আরও বলেন, “ব্যারিস্টার সুমন শুধু একজন সংসদ সদস্য নন; তিনি একাধারে ভাল ফুটবলার এবং মানবতার ফেরিওয়ালাও। আর্তমানবতার সেবায় তিনি কাজ করে। আমরা এমন একজন ব্যক্তিকে হারাতে চাই না।” এতে বক্তব্য রাখেন সুসাজনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফ আক্তার কুমকুম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ সভাপতি বিপ্লব রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী কনক জ্যোতি সেন রাজু, আইনজীবী দেবাংশু দাশগুপ্ত রাজু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, সমাজকর্মী আব্দুর রকিব রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়, আওয়ামী লীগ নেতা সেবলু মিয়া, ইংল্যান্ড প্রবাসী রুবেল চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কৌশিক আচার্য্য পায়েল এবং সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান আরিফ। সর্বস্তরের শিক্ষার্থী, ছাত্রনেতা, সমাজকর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন এতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে