ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

বোরো ধানের চারায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিগঞ্জ সদর উপজেলার ঘুরাবই গ্রামের তাউছ মিয়ার বোরো ধানের চারায় প্রতিপক্ষের লোকেরা বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মঙ্গলবার সকালে এ অবস্থা দেখতে পেয়ে তাউছ মিয়া বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান।

তাউছ মিয়া জানান- পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকেরা তার বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে। এমনটা তার ধারণা হয়েছে। এতে অনেক ধানের চারা নষ্ট হয়ে গেছে। বাকীগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ চারা রোপণ করে ক্ষেত থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার ধান সংগ্রহ করা থেকে বঞ্চিত হয়েছি। তিনি জানান- সোমবার দিবাগত রাতের বেলায় ধানের চারায় বিষ প্রয়োগ করা হয়।

ধানের চারার সাথে এমনটা করায় নিন্দা জ্ঞাপন করে এলাকার অনেক কৃষক এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন, অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
২০১ বার পড়া হয়েছে