ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে নবীগঞ্জের দুজন আটক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দেশে ফেরার পথে নবীগঞ্জের দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত পৌনে ১২টার দিকে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী এ তথ্য জানান।

আটকরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের অধির সূত্রধরের ছেলে মাধাই সূত্রধর (২৫) ও নিকেল সূত্রধরের ছেলে নিলয় সূত্রধর (১৭)।

বিজিবি জানিয়েছে, মধাই ও নিলয় গত ৫ জুন চুনারুঘাটের কেদারকোট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কেদারকোট গ্রামের গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল আলিম (৪৩) টাকার বিনিময়ে এ দুজনকে দেশে প্রবেশের সুযোগ করে দেন।

একই সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় বিজিবির বাল্লা (কেদারকোট) সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার আটক দুজনসহ পলাতক ‘আদম বেপারি’র নামে পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়। আটকদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী আরও জানান, বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। এ দুজনসহ গত তিন দিনে নয়জনকে আটক করা হলো। তাদের মধ্যে তিন নারীর সঙ্গে তিন শিশু সন্তানও রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে