ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

মাধবপুরে টানা বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ফসলের মাঠ ও পুকুর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সোনাই নদীর তীরবর্তী এলাকায় পাড় উপচে পানি ঢুকে রোপা আমন, সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া এসব এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত হচ্ছে।ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বযে চলা সোনাই নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর এলাকায় তীর উপচে লোকালয়ে ঢুকে রোপা আমন,সবজি খেত ও মৎস খামারের মাছ ভেসে গেছে।

আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান,গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে।ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার পুকুর সহ এলাকার বেশিরভাগ পুকুর বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে।

উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে।মৎস চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন।

উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে।রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে।সুরমা ও জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানের ভেতর বালু উঠে চা গাছের ক্ষতি হয়েছে ।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৮০ বার পড়া হয়েছে