ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান। তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ পাঁচ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।

সোমবার বিকেলে দিকে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।

কিন্তু হাসপাতালে নেওয়ার পথে, অলিপুরের কাছে ছেলে পলাশ দাস মারা যান। এরপর মাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যোগ মায়া দাসকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মৃত পলাশ দাসের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, পলাশের লাশ উদ্ধার করা হয়েছে এবং যোগ মায়া দেবীর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে