ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

মাধবপুরে দরজা ভেঙে আছমার মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে মাধবপুরে আছমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (৬ জানুয়ারি) স্বামীর বাড়ি মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া গ্রামের স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙে আছমার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আছমা আক্তার চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। কয়েক বৎসর আগে মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকার চান মিয়ার প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। আছমা আক্তার ৬ মাস বয়সী মেয়েকে নিয়ে শশুরবাড়িতে বসবাস করতেন।

নিহত আছমা আক্তারের ছোট বোন সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাবেয়া আক্তার রত্না জানান, ‘আসমার উপর বেশ কিছুদিন ধরেই শাশুড়ি নুরজাহান বেগম ও ননদ তাসলিমা আক্তার শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। রোববারও আছমাকে মারধর করে শাশুড়ি ও ননদ। নির্যাতন সইতে না পেরেই আমার বোন আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’আসমার শ্বশুরের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
১২২ বার পড়া হয়েছে