ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সালাম বাবুর ফেসবুকে দেওয়া এক হুঁশিয়ারিমূলক স্ট্যাটাসকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করে তাদের অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে আতাউস সালাম বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার তাকে পুনরায় গ্রেপ্তার করতে তার বাড়িতে যান। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরই সিরাজ নামে একজনের গ্রেপ্তারের খবর শুনেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমরা আরও কয়েকবার জেল মেনে নিয়েই রাজনীতি করছি। সবাই দোয়া করবেন আমার জন্য।’পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে পুলিশের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বক্তব্যের ভাষা ও এর সম্ভাব্য পরিণতি নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে বাবুর স্ট্যাটাসে উল্লিখিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা এবং সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে