ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল

লাইফস্টাইল ডেস্ক

সন্তানের মধ্যে শৈশব থেকে বিভিন্ন গুণাবলী গড়ে উঠলে তা তাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে সাহায্য করে। সেইসঙ্গে এটি তাদের আত্মবিশ্বাস এবং সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। শিশুদের আগামী সফলতার জন্য গড়ে তুলতে চায় প্রতিটি মা-বাবাই। জেনে নিন যে কয়টি গুরুত্বপূর্ণ অভ্যাস থাকলে আপনার শিশু সফল জীবনের অধিকারী হতে পারে। ইতিবাচক যেসব লক্ষণ ছোট থেকেই একজন শিশুকে বদলে দিতে পারে।১। সহনশীলতা
শিশুরা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। অনেকসময় ধীরে ধীরে তাদের রাগের প্রকাশ পেতে শুরু করে। যদি সে ছোট থেকেই সমস্যা দেখে সহনশীল হয়ে থাকে, তাহলে ধরে নেবেন তার মধ্যে সহনশীলতার গুণাবলী আছে। ছোটবেলা থেকেই শিশুর মধ্যে সহনশীলতার চর্চা আসা জরুরি। একবার সেটা অভ্যাসে পরিণত হলে বাকি জীবনে তার ইতিবাচক ফল পাবে সে।

২। কৌতূহল

আকাশ কেন নীল? সাগরে এতো পানি কেন আসে কোত্থেকে? এমন হাজারো প্রশ্ন খেলা করে শিশুর মাথায়। বড়দের মধ্যে কেউ কেউ এসব প্রশ্নের উত্তর দেন। যদি শিশুর মাঝে কৌতূহল তৈরি হয় ছোট থেকে, তাহলে তার মধ্যে উন্নতি দেখবেন। কারণ কৌতূহলী দৃষ্টি মানুষকে অনেকদূর নিয়ে যায়।

৩। স্ব-শৃঙ্খলা

সুশৃঙ্খল গুণ মানেই সফল একজন মানুষ। আর সেটা যদি তৈরি হয় ছোট থেকে তাহলে তো সোনায় সোহাগা। সব শিশুরই ব্যবহার, বোধ-বুদ্ধি, পরিস্থিতি বিচারের ক্ষমতা আলাদা। তাই শৃঙ্খলা এই সময়ের সবচেয়ে আরাধ্য বস্তু। যদি শৈশব থেকে নিয়মানুবর্তিতার অনুশীলন করে, একদিন সাফল্যমণ্ডিত জীবন হবেই।

৪। সহমর্মিতা

যুগের সঙ্গে তাল মিলিয়ে সন্তানকে যোগ্য করে তুলতে আজকালকার মা-বাবার যেনো ইঁদুরদৌড় প্রতিযোগিতা। ভাবুন তো একবার, আর সে শিশু যদি জন্মগতভাবে সহজাত সহমর্মিতাপ্রবণ হয় তাহলে কেমন হয়? সহমর্মিতা দুর্লভ বস্তু হয়ে দাঁড়িয়েছে এই সময়ে। তাই শিশু যদি সমমর্মিতার গুণ নিয়ে বড় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুন।

৫। সৃজনশীলতা

পরিবার, সমাজ, প্রকৃতি থেকে শিশু যে বিষয়ে আগ্রহী হয় ও ধারণা সংগ্রহ করে তা তার জীবন গড়তে সাহায্য করে। প্রত্যেক শিশুর বেড়ে ওঠার নিজস্ব ছন্দ থাকে। যদি নিজস্ব চিন্তার স্বতন্ত্র্য কিছু তার মধ্যে দেখতে পান, সে উন্নতি করবেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
১৯৯ বার পড়া হয়েছে