ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আন্তর্জাতিক ডেস্ক

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।

শুক্রবার (২৮ জুন) এনডিটিভি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভূমিকম্পটি দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। রাজধানী লিমা পর্যন্তও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে উঠিয়ে নেওয়া হয়।

ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন।

এর আগে, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশ পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে এখানে প্রতি বছর শতাধিক ভূমিকম্প হয়ে থাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
২২১ বার পড়া হয়েছে