ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাবাসপুরে খন্দকার আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা ভবনের পাহারাদার খন্দকার মানিক মিয়া (৬০) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন।
ঘটনার সময়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদার ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নেমে আটকা পড়েন। তবে, তারা বুঝতে পারেননি ভিতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়। আহত ঠিকাদার মোবাশ্বির মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে একদলকর্মী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- ওই দুইজন নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা ট্যাংকের ভিতরে মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি খুব দুঃখজনক। আইনি প্রক্রিয়াতে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে