ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এসময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা মন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’
নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই তৃষা দাস বলেন, ‘মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

মন্ত্রীর চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী মেজবাউদ্দিন নোবেল বলেন, ‘২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরও গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাঁচ, ফুলের বাগান তছনছ করে। এসময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে