ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

রুবেল আহম্মদ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই মুহিবুর রহমান অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছাত্তার গেইট নামক স্থান থেকে অপহৃতা কিশোরী (১৩) কে উদ্ধার করেন।

এসময় অপহরণকারী আলমগীর হোসেন (৩২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন মৌলভীবাজার সদর উপজেলার স্বল্প জ্যাকান্দি গ্রামের মো. আলীম মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে তার বাড়ি থেকে আলমগীর হোসেন কয়েকজনকে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরী মেয়েটির চাচা তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরন মামলা দায়ের করলে মেয়েটিকে উদ্ধারে পুলিশ মাঠে নামে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, অপহরণের দায়ে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে