ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সাংবাদিক হারুন চৌধুরীর বাসা পরিদর্শন করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

দুর্বৃত্তদের নিষ্ঠুর আক্রমণ ও লুটতরাজের শিকার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে তারা হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ তার ভাড়া বাসায় লুটতরাজের আলামত ও ধ্বংসস্তুপ দেখে বিষ্ময় প্রকাশ করেন। সাংবাদিকরা জানতে পারেন দুর্বৃত্তরা হারুনুর রশিদ চৌধুরীর বাসা থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

পরিদর্শনকালে এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের জানান, ৪ আগস্ট বিকেলে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ ও গুলিবর্ষণ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগকে পরাজিত করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসাসহ আশপাশের কয়েকটি বাসায় আগুন ধরিয়ে দেয়।

ওই সময় আব্দুল মজিদ খানের ভাড়াটিয়া সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর পরিবারসহ অন্যান্য নিরীহ ভাড়াটিয়ারা আগুন থেকে বাঁচানোর জন্য চিৎকার করেন। তখন হারুনের আত্মীয়-স্বজনসহ বিএনপি’র কয়েকজন কর্মী এগিয়ে এসে আগুন নিভিয়ে তাদের রক্ষা করেন। পরে হারুনুর রশিদ চৌধুরী পরিবার নিয়ে তার ভাইয়ের বাসায় আশ্রয় নেন। ওইদিন রাতে ও পরদিন বিকেলে একদল দুর্বৃত্ত জনশূন্য বাসায় লুটপাট চালায়। খবর পেয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ওই বাসায় এসে সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর মালামাল রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকায় ওই কয়েকজন বিএনপি নেতা ও হারুন চৌধুরীর স্বজনরা পিছু হটেন। পরবর্তীতে দুর্বৃত্তরা টানা দুদিন নির্বিঘেœ কয়েকটি বাসায় লুটপাট চালায়।

পরিদর্শন শেষে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ এনটিভি প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর বাসায় লুটতরাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা লুঠ হওয়া মালামাল উদ্ধার ও হারুন চৌধুরীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। ছাড়া বিষয়টি জানতে পেরে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন মুঠোফোনে সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
১৮০ বার পড়া হয়েছে