ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সম্প্রতি সীমান্তে গুলিবিনিময়ের ঘটনায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘বুধবার থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে আমাদের ধারণা।’ তবে তিনি স্বীকার করেন, পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ৪০ থেকে ৫০ জন সদস্য নিহত হয়েছেন। কিছু পাকিস্তানি কর্মকর্তা আরও দাবি করেছেন, নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলিবিনিময়ের সময় ‘ডজনখানেক’ ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে।

তবে এই দাবিগুলোর কোনো স্বতন্ত্র যাচাই বিবিসি করতে পারেনি।

এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই। মন্ত্রণালয় আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
২০৫ বার পড়া হয়েছে