ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

সুনামগঞ্জে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্দে আশ্রমে ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে আশ্রমে গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরূপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ আবারও উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন- আশ্রমে গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। কামরূপদলং গ্রামের বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম জানা যায়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গরুর ধান খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ বলে প্রাথমিকভাবে শুনেছি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের কিছু মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৩৪৪ বার পড়া হয়েছে