ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করেছে এলাকাবাসী।

নিহতরা হলেন সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরিজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেব বাড়ীর উরস মাফহিল থেকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার করেন কর্তব্যরত ডাক্তার।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী বলেন, সকালে বাস সিএনজি ও মুখোমুখি সংঘর্ষ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে ময়নাতদন্তের শেষে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
২৯২ বার পড়া হয়েছে