ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জে সুরমা নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সদর উপজেলার হাজীপাড়া এলাকার সুরমা নদীতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) একটি স্টিল বডি নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মখমল এবং থান কাপড় জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) একটি বিশেষ টহল দল সুরমা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে স্টিল বডি নৌকাসহ উল্লেখিত মালামাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার। অভিযানে বিজিবি সদস্যদের সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জব্দকৃত মালামালের বিষয়ে নিশ্চিত করে জানান, এগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে