ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু, ফুটে ওঠেছে বন্যাদূর্গতদের চিত্র

নিজস্ব প্রতিবেদক

অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাশ ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার আগমনকে ঘিরে হবিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব।

আজ সকালে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এ উৎসবের। তবে এবারের দূর্গাপূজায় মণ্ডপে দেখা দিয়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলা হয়েছে বন্যাদুর্গতদের চিত্র।

বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে প্রতিটি মণ্ডপে দেখা দিয়েছে সাঁজ সাঁজ রব। চারিদিকে পূজার আবহ। রং-তুলির আঁচরে দেবীমূর্তিকে মোহনীয় করে ফুঁটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা।ফলে মন্ডপগুলো সেজেছে নবরুপে।

এবারের দূর্গোৎসবকে ঘিরে তৎপর রয়েছে জেলার আইনশৃঙ্খলা বাহিনী। এ বছর হবিগঞ্জ জেলায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সাড়ে ৬শ পুলিশ ও ৪ হাজার ৯৮ জন আনসার ভিডিপি। পাশাপাশি মন্ডপগুলোতে ৪ প্লাটুন সেনাবাহিনী ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ টহল দিবে। এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মণ্ডপগুলোর আশে-পাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি।

এদিকে, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলা পূজা উদযাপন কমিটিও। মণ্ডপে মণ্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবকটিম। সব মিলিয়ে হবিগঞ্জে এবার শান্তিপুর্ণভাবে দূর্গোৎসব পালন করা হবে বলে আশা করছে সেখানখার সনাতন ধর্মাবলম্বীরা। এখন পর্যন্ত কোন ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনা দেয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে