ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

মনসুর শহরতলীর বড় বহুলা দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার ছাত্র এবং একজন হাফেজ। আবুল মনসুর সদর উপজেলার আলাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

জানা যায়- মধ্যরাতে ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে- ওই পুকুরে হয়তো গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। তবে তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী- গভীর রাতে কে বা কারা মনসুরকে ডেকে নিয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে ঈদগার পুকুরে মরদেহ ফেলে রাখে।

এদিকে- সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনসুরের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল আজিজ শাহপুরি, সাইদুর রহমান, মহিব উদ্দিন আহমেদ সুহেল, আবু মুছা, আজিজুর রহমান মানিক ও দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার নির্বাহী পরিচালক জাবের আল হুদা। এসময় বক্তারা নিদির্ষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে সদর থানা ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের দাবীর প্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে