ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’

হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় ৫টি পৃথক অভিযান পরিচালনা করে ৫৩ লক্ষ ৭৭ হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাঁজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর-সাইকেল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান করা হয়। এ সময় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী এবং আতশবাঁজি আটক করতে সক্ষম হয়।
এছাড়া চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এবং শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসব অভিযানে ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর সাইকেল আটক করা হয়। গুইবিল এবং রাজেন্দ্রপুর বিওপি’র সীমান্ত এলাকা থেকে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদপে গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
তিনি বলেন, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১০৫ বার পড়া হয়েছে