ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি:-

ছয় মাসে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন ক্যাম্পে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬ লিটার বাংলা মদ, ৩ হাজার ৪৪৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৭৫৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১টি ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ২৫টি বিয়ার ক্যান, ৮৯৮ বোতল ইস্কপ সিরাপ এবং ২০ প্যাকেট বিড়ি।

মাদকদ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত থেকে এসব মাদক জব্দ করা হয়। মাদক কারবারিদের কাছে এগুলোর বাজারমূল্য ৭ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসব মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১৩১ বার পড়া হয়েছে