ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে ভারতীয় জিরা, ওষুধ ও কসমেটিকস জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা।

রবিবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার টাকা।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-চুনারুঘাট রোডের একটি স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও ভারতীয় ওষুধ জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অনন্য ভূমিকা পালন করে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে