ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন-নবীগঞ্জের নিজ বাড়িতে ড. রেজা কিবরিয়া

সলিল বরণ দাশ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সদ্য বিএনপিতে যোগ দেয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফিরয়ে আনতে বর্তমান এনজিও ওয়ালা সরকারের সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবো।

তিনি বলেন, শেখ হাসিনা ও রেহেনা প্রায় ৪০ মিলিয়ন ডলার পাচার করেছে। এছাড়াও আরও অনেকেই পাচার করেছেন।

বিদেশের মতো ট্রাস্ট গঠন করে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যায় করা হবে বলে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি জালালসাপ গ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ড. রেজা বলেন, আমার বাবা সাবেক অর্থ মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকারীদের গত ১৫ বছর শেখ হাসিনা রক্ষা করেছেন। সেটা থেকে সন্দেহ হয় তার আদেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সন্দেহ পুষন করে কিবরিয়া বলেন, এই সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, ভোট বাক্স, কেন্দ্র ও ভালো পরিস্থিতি সৃষ্টি করার সক্ষমতা নেই।

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৭৭ বার পড়া হয়েছে