ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর (৪০)। তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূর কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূর কে হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১০৫ বার পড়া হয়েছে