ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

চুনারুঘাটে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তিনজনই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে তারা চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখা না পেয়ে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পাশের একটি জলাশয়ে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে মারা গেছে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। বিয়ের উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে, মাতমে ভরে উঠেছে পুরো গ্রাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে