ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

জুলাই অভ্যুত্থানে নৃশংস হামলার আসামি ও দালাল সাংবাদিকদের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

আওয়ামী লীগ শাসনামলের দুঃশাসন ও অপশাসনের সহযোগী, দালাল সাংবাদিক এবং ৪ আগস্ট জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে মানববন্ধনে সমবেত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচী পালন করেন।

এসময় আন্দোলনে নেতৃবৃন্দ দাবি জানান গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংস হামলা, আওয়ামী সন্ত্রাসী ও জোরা খুনের আসামি আনিসুল ইসলাম চৌধুরী তুষার ও তার সহযোগিদের জানিম নামঞ্জুর এবং দ্রুত বিচার করতে হবে।

এসময় আন্দোলনকারীরা বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মৌলভীবাজার প্রেসক্লাবে থাকা আওয়ামী দালাল সাংবাদিকদের কারণে স্থানীয় মিডিয়া রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে, যা ন্যায়বিচারের পথকে ব্যাহত করছে।

কর্মসূচীতে অন্য একটি ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন ঐতিহ্যবাহী মৌলভীবাজার প্রেসক্লাব আওয়ামী লীগের দালালদের দখল থেকে মুক্ত করতে হবে। এসময় ব্যানারে আওয়ামী নেতৃবৃন্দের সাথে কতিপয় সাংবাদিকদের ছবি দেখা যায়।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা দখলদার সাংবাদিকদের তালা ভেঙে মৌলভীবাজার প্রেসক্লাবে পুনরায় তালা দেন তারা।

পরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে মেইন ফটকের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
১২৪ বার পড়া হয়েছে