ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ

দীর্ঘ ৮ বছর পর নাফ নদীতে মাছ ধরার অনুমতি, জেলেদের মাঝে উৎসব

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে ৮ বছর মাছ শিকার বন্ধ থাকার পর আজ থেকে সব ধরনের মাছ ধরার অনুমতি পেয়েছেন জেলেরা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদীতে মাছ শিকারে নামে। এই খবরে টেকনাফে জেলে পরিবারের মাঝে চলছে উৎসব।

এর আগে ২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয়ের পর ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে ৮ বছর পর আগামীকাল থেকে নাফ নদীতে মাছ শিকার শুরু হচ্ছে। জেলেরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমানার অভ্যন্তরে নাফ নদীতে শাহপরীর দ্বীপ হতে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে।

জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির ৫টি নির্ধারিত পোস্টে টোকেন/পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর তল্লাশী করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না। কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না।

তিনি আরও বলেন, মৎস্য অধিদপ্তরের হালনাগাদকৃত নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা যেতে পারে। যাতে কোনোক্রমে নিবন্ধিত জেলে ব্যতীত কেউ নাফ নদীতে মাছ ধরতে না পারে।

জেলে আজিজ বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও সীমান্তে চোরাচালানের অজুহাত দিয়ে দীর্ঘ আট বছর নাফনদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে আমরা অনেক কষ্টে ছিলাম। অবশেষে মাছ শিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি শুনে অনেক আনন্দ কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
১৪০ বার পড়া হয়েছে