ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

বরিশাল-ঢাকা মহাসড়ক অচল করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

বরিশাল অফিস

বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে নথুল্লাবাদ গোলচত্বর, চৌমাথা, আমতলা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা। এসময় ঢাকা-বরিশলা-কুয়াকাটা মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহন চলাচল থেমে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি এসএম মাকসুদ আলম জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা থেকে বিএম কলেজ ও হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ বস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানাবাহন যেতে দেওয়া হয়। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আহŸানে অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে পরবর্তীতে অংশ নেয় বেসরকারি প্রতিষ্ঠান অমৃত লাল দে মহাবিদ্যালয় ও ইনফ্রা পলিটেকনিকসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওসি আরো জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। সরকারি যানমাল ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

বিএম কলেজ শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, নথুল্লাবাদ এলাকায় তাদের অবরোধ কর্মসূচি চলছে। তবে বিএম কলেজ ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।বিএম কলেজ ছাত্রলীগের নেতা এসএম সাউদ জানান, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কতিপয় শিক্ষার্থী ক্যাম্পাসে স্লোগান দিচ্ছিলো। তাদের প্রতিহত করা হয়েছে।এদিকে বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা নগরীর আমতলা এলাকায় গিয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা অবরোধ করে। শিক্ষার্থীরা এক ঘন্টার মত সড়ক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে যায়। বর্তমানে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

অন্যদিকে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। পরে বৃষ্টি শুরু হলে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায়। তবে বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩ টার দিকেও নথুল্লাবাদ এলাকার মহাসড়ক অবরোধ অব্যাহত রেখে বিক্ষোভ চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের বিরুদ্ধে। এর প্রতিবাদে হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের ৪৫টি ব্যাচের শিক্ষার্থীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
২৩৯ বার পড়া হয়েছে