ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা

হবিগঞ্জ প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি, সিলেট জেলার ৫টি, সুনামগঞ্জ জেলার ৫টি ও মৌলভীবাজার জেলার ৪টি সহ সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঐতিহাসিক ও ভূমিধ্বস বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেটবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের নয়; এটি গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সিলেটবাসীর সুস্পষ্ট রায়। আপনাদের সাহসী অংশগ্রহণ, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দল ও জোটভুক্ত দলসমূহের সকল ত্যাগী নেতাকর্মী, শহীদ ও নির্যাতিত সহযোদ্ধাদের, যাদের অবদান আমাদের সংগ্রামকে বেগবান করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই তরুণ সমাজ, প্রবাসী সিলেটবাসী, নারী নেত্রীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ- যারা ঐক্যবদ্ধভাবে এই বিজয় নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান এর নেতৃত্ব আমাদের ঐক্যবদ্ধ করে জনগনের বিপুল সমর্থন আদায়ে সফল করেছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিজয়ের মধ্য দিয়ে সিলেট বিভাগ উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সিলেট এর প্রতিটি জনপদে উন্নয়নের ছোয়া লাগবে। দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত সিলেট এর প্রকৃত ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আসুন, ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই ২০২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৬ বার পড়া হয়েছে