ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযান চালাচ্ছে জেলা ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান। এ সময় বিজিবির নির্দিষ্ট আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৯ উপজেলায় ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি জানান, জেলার ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখা হচ্ছে। নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্রে নিয়মিত পরিদর্শন ও মহড়া অব্যাহত রয়েছে। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালানবিরোধী কার্যক্রমেও বিশেষ তৎপরতা দেখানো হচ্ছে।
১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে জেলা ব্যাটালিয়ন সদর ও ১৬টি বিওপি থেকে পরিচালিত অভিযানে সাতজন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি বলেন, হবিগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে এবং দায়িত্ব পালনে সর্বদা অটল থাকার দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
১০৭ বার পড়া হয়েছে