ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, নিহত ইমরুল মিয়া ছিলেন গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় লাশ উদ্ধার হওয়া জাবেদ মিয়া হত্যাকাণ্ডের মূল আসামি। কারাগারে থাকা অবস্থায় তিনি ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এরপর ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে রোসেল মিয়া (১৯) তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর শনিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “আগের হত্যাকাণ্ডের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে