ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপরে হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সমাবেশ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামির গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ জামেয়া হুসাইনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের বুরহান উদ্দিন নামে এক শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেছে ওই ছাত্রের অভিভাবক ও স্বজনরা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে প্রেরণ করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় আশিক মিয়া (২৩) নামে একজনকে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। আটক আশিক মিয়া উপজেলার হোড়পাড়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে। এ ঘটনায় আটক একজনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে চুনারঘাট থানায় মামলা দায়ের করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন- আমাদের পুলিশ এখনো বাহিরে আছে। তারা আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুত সকল আসামিকে গ্রেফতার করতে পারবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
১১১ বার পড়া হয়েছে