ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শায়েস্তাগঞ্জ অলিপুরে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ ॥ চালক ও হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার টাকা হিসেবে ৬৬ লাখ টাকা।
বুধবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে যশোর ট-১১-৪১-৮৯ নম্বরের একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছালে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি জিরা জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো. আকাশকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১০২ বার পড়া হয়েছে