ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত শিশু বানিয়াচংয়ে উদ্ধার, আটক ৩

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত নাহিদুল ইসলাম (৮) কে উদ্ধার করেছে যৌথবাহিনী। সেই সাথে ওই চক্রের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শহরের নাতিরাবাদ এলাকার ও বর্তমানে শায়েস্তাগঞ্জ রেল কলোনীতে বসবাসরত মৃত আব্দুল মালেকের পুত্র সিএনজি চালক লিটন মিয়া বাদি হয়ে গতকাল রবিবার দুপুরে সদর থানায় মামলা করেন।

এর আগে গত শনিবার রাত ৯টার দিকে যৌথবাহিনীর একটি দল উত্তর সাঙ্গর গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে লিটনের ছেলে রেলকলোনী স্কুলের ১ম শ্রেণির নাহিদকে অক্ষত অব¯’ায় উদ্ধার করে। আটকরা হল, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সজল মিয়া (২৮), ফিরোজ মিয়ার পুত্র মোহাম্মদ লাদেন (২৪) ও তার ভাই মোহাম্মদ শাহ আলম (২২)।

সদর থানার ওসি আলমগীর কবির জানান, শনিবার রাতে শিশু নাহিদুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থেকে তার নানা ফিরোজ আলী অপহরণ করে। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে।

বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত করে। রাত পৌনে ৯টায় যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে আটক করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন অপহরণকারীকে কারাগারে প্রেরণ করা হয়। আসামিরা জানায়, লিটনের কাছে তাদের ৫০ হাজার টাকা পাওনা ছিলো। টাকা না দেয়ায় শিশুকে জিম্মি করে টাকা আদায় করতে চেয়েছিলো।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি বলেন, আলমগীর কবির জানান, রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে