ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলি, সাবেক এএসপি খলিলুর রহমান, সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেব, ডিবি’র সাবেক ওসি শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির।

মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে- হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি (তদন্ত) বদিউজ্জামান, এসআই মুখলেছুর রহমান, এসআই অভিজিৎ ভৌমিক, এসআই মনিরুল ইসলাম, এসআই আলমগীর, এএসআই সোহেল রানা, এএসআই সাকের আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাবেক এমপি আবু জাহিরের পিএস সুদীপ চন্দ্র রায়সহ ৭৫ জন।

মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী ছিল বিএনপির। বিকাল ৫টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচী শুরু করে হবিগঞ্জ জেলা বিএনপি।

শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচী শেষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে প্রধান সড়ক ছেড়ে ভিতরের রাস্তায় চলে যেতে বলে। কিন্তু হাজার হাজার লোক সমাগম হওয়ায় ভিতরের রাস্তায় জায়গা না হওয়ায় নেতাকর্মীরা প্রধান সড়কে অবস্থান করছিল। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
১৬৫ বার পড়া হয়েছে