ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (২০ অক্টোবর) আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষকরা।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, ‘সকাল ১০ টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।’

এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।’

আমরণ অনশন কর্মসূচিও চলবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন বলেও এই শিক্ষক নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

গতকাল অর্থ মন্ত্রণালয় শিক্ষকের বাড়িভাড়া ৫% বৃদ্ধির আদেশ জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকাল পৌনে ৪টায় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৭৩ বার পড়া হয়েছে