ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় ১০০ কেজি গাঁজা, মদ ও বিয়ার জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সাতছড়ি বিওপি হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ও রোববার সকালে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
রোববার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

বিজিবি জানায়- হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাক্ষেত নামক স্থানে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ, এবং ৬ বোতল বিয়ার জব্দ হয়েছে।
এছাড়াও অপর একটি অভিযান পরিচালনা করে সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং চা-বাগান নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা। জব্দকৃত গাঁজা, মদ এবং বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে। তিনি বলেন, বিজিবি হলো দেশের জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে