ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) এবং ছোট ছেলে সৌরভ সরকার (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কাজী বেনু মিয়া নিজের জমিতে মাটি কেটে একটি ডোবা তৈরি করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। একপর্যায়ে খেলতে খেলতে অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পাওয়ায় তারা আর উঠতে পারেনি।
অনেকক্ষণ ধরে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের দাদা ডোবায় নেমে খোঁজ করলে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের মৃত বলে নিশ্চিত করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে শৈলজুড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয়রা শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
৫৫ বার পড়া হয়েছে