ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ কোটিরগাঁও গ্রামের ফাবিহা (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২০৬ বার পড়া হয়েছে