ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

হবিগঞ্জের বাজার রোজায় হালিপ্রতি লেবুর দাম বেড়েছে ৯০০ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহে লেবুর হালি ছিল কম-বেশি ২০ টাকা। প্রথম রোজার আগের দিন থেকে হঠাৎ লাফিয়ে বাড়ে দাম, যা শনিবার (২১ ফেব্রুয়ারি) বিক্রি হয়েছে ২০০ টাকা পর্যন্ত হালি। সে হিসাবে লেবুর দাম হালিপ্রতি বেড়েছে ৯০০ শতাংশ।
ইফতারির অন্যতম অনুষঙ্গ লেবুর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মনু মিয়া নামে এক ক্রেতা বলেন, “রমজানে লেবু ছাড়া ইফতারি অসম্পূর্ণ মনে হয়। কিন্তু এবার দাম বেশি হওয়ায় লেবু ছাড়াই ইফতারি করতে হচ্ছে।”
বিক্রেতা সবুজ মিয়া বলেন, “রোজার আগে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা ছিল, বর্তমানে তা ৪০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে মানভেদে দাম আরো বেশি নেওয়া হচ্ছে। সরবরাহ কম, পরিবহন খরচ বৃদ্ধি ও চাহিদা বেশি হওয়ায় লেবুর দাম বৃদ্ধি পেয়েছে।”

লেবুচাষি নূরুল ইসলাম বলেন, “বর্তমানে লেবুর উৎপাদন কম হওয়ায় দামের ঊর্ধ্বগতির একটি কারণ। বর্তমানে এক হাজার লেবু কমপক্ষে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে সেটা ১১ থেকে ২০ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। বৃষ্টি শুরু হলে উৎপাদন বাড়বে। তখন দামও কমে যাবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান বলেন, “বর্তমানে চাষিরা সেচের মাধ্যমে লেবুর ফলন অব্যাহত রেখেছেন। বৃষ্টি হলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৮৩ বার পড়া হয়েছে