ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) অভিযান চালিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক আত্মসাৎ করা এবং ভুলবশত খোয়া যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে। একইসঙ্গে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মঙ্গলবার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীরা তাদের হারানো অর্থ ও মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে