ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের চুনারুঘাট উপচুনাজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার রাত সাড়ে ৭টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূেত্র জানা গেছে, বুধবার ভোররাতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালায়। সেখানে একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে