ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি

হবিগঞ্জ প্রতিনিধি:-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহদী নিজেই।

তিনি বলেছেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯.৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’

তার দাবি, সব মামলায় জামিনে থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি।

তবে, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

উল্লেখ্য, থানা পোড়ানো এবং পুলিশ সদস্যকে হত্যা করে পুড়িয়ে দেওয়া প্রকাশ্য স্বীকারোক্তি দিয়ে আলোচনায় আসেন মাহদী হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রেপ্তার এক নেতাকে ছাড়িয়ে নিতে মব করেন থানার অভ্যন্তরে। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তৎকালীন সরকার নাশকতার এই প্রকাশ্য স্বীকারোক্তি সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিএনপি সরকারের আমলে একাধিকবার হামলার শিকার হন মাহদী

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
৩ বার পড়া হয়েছে