ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল যাত্রীবোঝাই দুই বাস, নিখোঁজ ৬৩

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এ ভূমিধসের কবলে পড়ে যাত্রীবাহী দুটি বাস সড়ক থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। বাস দুটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন, যাদের সবাই এই মুহূর্তে নিখোঁজ আছেন।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর এএনআই’র।

চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভোরের দিকে বাস দুটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ ভূমিধস হলে বাস দুটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় উত্তাল নদীতে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাস দুটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। উদ্ধার কাজ চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে বাস দুটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটির একটি কাঠমান্ডুতে যাচ্ছিল। ২৪ জন যাত্রী ছিলেন বাসটিতে। অপর বাসটি যাচ্ছিল রাউতাহাটের গৌড়ের দিকে। এতে ছিলেন ৪১ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতোমধ্যে ৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯০ জন। এছাড়া ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
১৮১ বার পড়া হয়েছে